রেলওয়ের মালামালসহ পরিচ্ছন্নতা কর্মী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেলওয়ের মালামালসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

ঢাকা প্রতিনিধিঃ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের মালামালসহ এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

জানা যায়, গতকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দায়িত্ব পালনকালে আরএনবি ঢাকা চৌকির সদস্যরা কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক থেকে রেলওয়ের মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. হাফিজুল ইসলাম (২৩), পিতা: মো. ছহুর উদ্দিন, মাতা: ফাতেমা খাতুন। তার বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার মীরকান্দা পাড়া এলাকায়। তিনি মেসার্স ফেমাস ট্রেডার্স নামক বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত বলে জানা গেছে।আরএনবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে ০৪ (চারটি) পাদানী ও ০৪ (চারটি) স্ক্রু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

ঘটনার পর তাকে ঢাকা রেলওয়ে থানা-তে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে রেলওয়ে সম্পত্তি অবৈধভাবে বহনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় রেলওয়ে মালামালের নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ/বার্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১০

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১১

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১২

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১৩

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৪

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৬

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৭

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৯

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

২০

Design & Developed by BD IT HOST