শতকোটি টাকা নিয়ে পালাল ‘ফ্লাইট এক্সপার্ট’! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ অগাস্ট ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শতকোটি টাকা নিয়ে পালাল ‘ফ্লাইট এক্সপার্ট’!

অভিযোগ বার্তা ডেস্কঃ

বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফরম ‘ফ্লাইট এক্সপার্ট’। তাদের অফিস বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া, ওয়েবসাইটও হারিয়ে গেছে। অনেক এজেন্সি এই ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

ফ্লাইট এক্সপার্টের সেলস ডিপার্টমেন্টের মামুনুর রশিদ বলেন, গত রাতেই আমাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা এখন মতিঝিল থানায় যাচ্ছি।

এদিকে, ফ্লাইট এক্সপার্টের সিওও সালমান তাদের অফিসের অভ্যন্তরীণ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন,সাঈদ, হোসাইন এবং সাকিব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তারা খুব সতর্কতার সঙ্গে পরিকল্পনা করে গত বৃহস্পতিবারে মিটিংয়ে এসব দোষ তার(সালমানের) ওপর চাপিয়ে দিয়েছেন।

এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং সালমানকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। আজ সকালে তারা ৩ কোটি টাকা বা তার কম টাকা তুলে নিয়েছেন এবং তা নিজেদের কাছে রেখে দিয়েছেন। এর ফলস্বরূপ, কম্পানিটি এখন বন্ধ হয়ে গেছে।

সালমান আরো জানিয়েছেন, তার দিকে আসা হুমকি এবং দোষারোপের কারণে নিজেকে রক্ষা করার জন্য তিনি ছুটি নিয়েছেন।

এই পরিস্থিতির জন্য তিনি দুঃখিত এবং বলেছেন যে এভাবে চলে যাওয়ার কোনো ইচ্ছা তার ছিল না।এদিকে ফেসবুকে অনেকেই লিখেছেন, গতরাতেই দেশ ছেড়ে পালিয়েছেন ফ্লাইট এক্সপার্ট মালিক।

ফ্লাইট এক্সপার্টের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে, তাদের সর্বশেষ পোস্ট ছিল হজ নিয়ে। সেই পোস্টে হজ ২০২৬-এর রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছে।

জয়িতা আফ্রিন নামে একজন প্রশ্ন করে লিখেছেন, ফ্লাইট এক্সপার্টের মতো ট্রাস্টেড কোম্পানি যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে আর কাকে বিশ্বাস করব?ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে।

তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম চালু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি খুব দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটি প্রভাবশালী নাম হয়ে ওঠে। তখন তারা দেশের ফ্লাইট টিকিটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয়।

প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত। বিশেষ করে, সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট এবং সহজে পেমেন্টের ব্যবস্থা থাকায় এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি
পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১০

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১১

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১২

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১৩

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৪

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৬

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৭

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৯

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

২০

Design & Developed by BD IT HOST