নিউজ এডিটর
২৪ নভেম্বর ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের পরিবহনে যুক্ত হলো নতুন বাস- উদ্বোধন করলেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার তত্ত্বাবধানে ২৪ নভেম্বর ২০২৫, সোমবার দুপুর ১২.০০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ক্রয়কৃত একটি নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। পরিবহন শাখা চত্বরে আয়োজিত উক্ত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও সভাপতি, পরিবহন কমিটি, বাকৃবি। পরিবহন পরিচালক প্রফেসর ড. গোলজারুল আজিজ এর সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব ) প্রফেসর ড. হুমায়ুন কবির। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডীন ও সিন্ডিকেট সদস্য, বাউরেস পরিচালক, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা, কো-অর্ডিনেটর উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি, পরিচালক আইআইএফএস, প্রক্টর, পরিচালক আইসিটি সেল, পরিচালক সেন্ট্রাল ল্যাব,ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন -১, প্রধান খামার তত্ত্বাবধায়ক, চীফ ইঞ্জিনিয়ার প্রকৌশল শাখা, পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিরলসভাবে কাজ করার আহবান জানান তিনি। শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে নতুন একটি বাস সংযোজন হলো পরিবহন পুলে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেবা প্রদানকারী পরিবহন শাখাকে আরো গতিশীল করার লক্ষ্যে পরিবহন পরিচালক ও ছাত্র বিষয়ক উপদেষ্টা যেসমস্ত সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন তাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন ভাইস চ্যান্সেলর। তিনি পরিবহন পুলের গাড়িসমূহ যাতে ডিউটির ফাঁকে ক্যাম্পাসের যত্রতত্র অযাচিতভাবে পার্কিং না করা হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকদের কঠোর নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি বাকৃবি স্টেডিয়াম পরিদর্শন করেন। উল্লেখ্য, অশোক লেল্যান্ড কোম্পানির ৫২ সিটের এই বাসটি পরিবহন পুলের ৯ম বড় বাস এবং ৫৬ লক্ষ ৭০ হাজার টাকায় এটি ক্রয় করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST