শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ ডিসেম্বর ২০২৫, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরে চীফ

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ আবারও সাংস্কৃতিক অঙ্গনে সাফল্যের পরিচয় দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিলা সুলতান বাণী জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০২৫-এর আবৃত্তি শাখায় প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া শিক্ষার্থী কায়েরা জিকরা মুনতাহা আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে চট্টগ্রামের সুনাম আরও উজ্জ্বল করেছে।

উল্লেখ্য, শিশু-কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি সর্বপ্রথম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উদ্যোগে শুরু হয়।এই অর্জনের পর আজ দুই শিক্ষার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মেয়র শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন সিটি করপোরেশন স্কুলের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে প্রতিভার স্বাক্ষর রাখছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে চট্টগ্রাম সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

মেয়র আরও জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দুই প্রতিভাবান শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে।
সৌজন্য সাক্ষাতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST