শেনজেন ভিসা প্রতারণার অভিযোগে ইতালিতে ২ বাংলাদেশি আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ এপ্রিল ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেনজেন ভিসা প্রতারণার অভিযোগে ইতালিতে ২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্কঃ

শেনজেন ভিসা প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইতালির পুলিশ। এই দুই বাংলাদেশি ইতালির ভিসা যোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ১৬ হাজার ইউরো হাতিয়ে নিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে তাকে ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।অর্থ দেওয়ার পর ভুক্তভোগী জানতে পারেন, নির্দিষ্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথাও জমা দেওয়া হয়নি এবং অভিযুক্তরা তার সাথে যোগাযোগ বন্ধ করে অদৃশ্য হয়ে যান।

এমন পরিস্থিতি ইতালির বোলোগনা অঞ্চলের পাবলিক প্রসিকিউটরের অফিসে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসী।

২০২৪ সালের শুরুতে বাংলাদেশি আবেদনকারীদের মাধ্যমে জমা হওয়া ভুয়া নথির উচ্চ সংখ্যার প্রতিক্রিয়ায় ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল।ইতালি কর্তৃপক্ষ সম্প্রতি এই ধরনের প্রতারণা সম্পর্কে বিদেশিদের সতর্ক করেছে, বিশেষ করে ভুয়া ভিসা আবেদনের বিষয়ে।

কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ভিসা শুধু অফিসিয়াল চ্যানেল অর্থাৎ ভিসা সেন্টার, দূতাবাসের মাধ্যমে ইস্যু হয়ে থাকে। এর বিপরীত ঘটনা দেখা গেলে অবিলম্বে পুলিশকে অবহিত করা উচিত।কৃষিসহ বিভিন্ন ভিসা নিয়ে এই ধরনের অনিয়ম ইতালিতে নতুন কিছু নয়। এরকম আরেকটি ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে ইতালি কর্তৃপক্ষ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।তাদের বিরুদ্ধে ভুয়া নথি তৈরি এবং নকল বিয়ের মাধ্যমে রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট পেতে অর্থ দাবি করতো।২০২৩ সালে বাংলাদেশিরা শেনজেন ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছিল ঢাকার ইতালি দূতাবাসে। যেখানে ৩৯ হাজার ৭২৯টি ভিসা আবেদনের মধ্যে ৩৪ শতাংশ আবেদন ইতালির জন্য জমা দেওয়া হয়েছিল।

অপরদিকে, ২০২৪ সালে বাংলাদেশিদের জন্য ইতালির ভিসা অনুমোদনের হার ছিল মাত্র ৪০ শতাংশ। এতে বোঝা যায়, ইতালি বাংলাদেশিদের জন্য সবচেয়ে কম ভিসা অনুমোদনকারী দেশগুলোর মধ্যে একটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST