News Editor
১৬ মার্চ ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কাউন্সিলরের

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক দেশবাংলা পত্রিকা এবং জাতীয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা ডটকম এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ প্রাণনাশের হুমকি দিয়েছেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আরশেদ আলী বিশ্বাস। এ ঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দয়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার (১২ মার্চ) দৈনিক দেশবাংলা ও জুমবাংলা ডটকম-এ “সড়কের গাছ বিক্রি: ভ্যান চালককে বলির পাঠা বানিয়ে কাউন্সিলরের পকেট ভারি’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে কাউন্সিলর মোঃ আরশেদ আলী বিশ্বাস (৫৫) তাহার ব্যক্তিগত মোবাইল হইতে সা্ংবাদিক সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান সহ জামাত-বিএনপি’র কর্মী অ্যাখ্যা দিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে থানা পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি প্রদান করে। এরপর বুধবার (১৫ মার্চ} দুপুর সাড়ে ১২টার দিকে আরশেদ আলী বিশ্বাস পুনরায় সাংবাদিক সাইফুল ইসলামকে ফোন করে পুর্বের ন্যায় অকথ্য ভাষায় গালি-গালাজ সহ আমাকে খুন জখমের হুমকি প্রদান করে। একই দিন বিকাল পৌনে তিনটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি সাংবাদিক সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ খুন জখম করে লাশ গুম করে ফেলার মর্মে হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের সাথে কথা বলে এবং উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদটি প্রকশ করা হয়েছে। সংবাদ প্রকাশের পর কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস ও তার অনুসারীরা আমাকে ফোনে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমাকে জামাত-বিএনপি’র কর্মী অ্যাখ্যা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকিও প্রদান করেন। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, শুধু সাংবাদিক নয়, কোন সাধারণ মানুষকেও গালিগালাজ বা হুমকি প্রদানের সুযোগ নেই। বিষয়টি নিন্দনীয়। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST