নিউজ এডিটর
১১ জুলাই ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ছদ্মবেশী মাদক কারবারি আটক

অভিযোগ বার্তা ডেস্কঃ নিজেই ইয়াবা ডিলার, দামী পাঞ্জাবি পায়জামা পরে চলাফেরা করতেন। সাভার পৌরসভার গেন্ডা থেকে কৌশলে তাকে ধরা হয়েছে। তার বাড়ি ইয়াবার উৎপত্তিস্থলের নিকট টেকনাফে।সাভারে হুজুরের ছদ্মবেশে মাদক বিক্রয়ের সময় শীর্ষ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতেঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকার এসএ পরিবহনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মো. জালাল আহমেদ (৬৩) কক্সবাজারের টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক বিক্রি করে আসছিলেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, হুজুরের ছদ্মবেশ ধারণ করে জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। বেশভূষা দেখে তাকে সন্দেহ করার বিন্দুমাত্র উপায় নেই। পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় আতর মেখে পাক-পবিত্র হয়ে তাকে ঘোরাফেরা করতে দেখতো এলাকাবাসী। অথচ এই বেশের আড়ালে তিনি ছিলেন ইয়াবার পাইকারি বিক্রেতা। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জালাল মাদক ব্যবসার কথা অকপটে স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনেন এবং সেগুলো সাভারের কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি মূল্যে সরবরাহ করেন। ছদ্দবেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST