সাভারে তিন পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ অক্টোবর ২০২৪, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে তিন পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাভার প্রতিনিধিঃ

সাভারে অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ঘটনায় প্রায় ১৮ হাজার শ্রমিক বিপাকে পড়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকালে কারখানা তিনটির মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ।

শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি আদায়ে স্ট্যান্ডার্ড গ্রুপের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার সামস স্টাইলিং ওয়্যারস লি., উলাইল এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ও কলমা এলাকার কাজীপুর ফ্যাশনের তিনটি তৈরি পোশাক কারখানার প্রায় ১৪ হাজার শ্রমিক কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতিসহ বিক্ষোভ করছিল। এতে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও মালিকপক্ষ কোনো সমাধান না করে কারখানা তিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। যার ফলে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যান।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বর্তমান উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী বুধবার (৩০ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা গুলো সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে কাজের অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাগবাড়ি এলাকার সামস স্টাইলিং ওয়্যারস লি. এর এজিএম এডমিন এন্ড অপারেশন মো. মুনজুর আলম বলেন, পরবর্তীতে কাজের অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। বর্তমানে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা তিনটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১১

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১২

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৩

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১৪

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৫

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৬

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৭

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৮

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৯

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

২০

Design & Developed by BD IT HOST