
নিজস্ব প্রতিনিধিঃ
সাভারের জিরানি এলাকায়, মো. আব্দুর রহমান (৬) নামে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার এক শিশুকে হত্যার পর বস্তাবন্দি করে একটি ভবনের ছাদে ফেলে রাখার অভিযোগ উঠেছে।
নিহত আব্দুর রহমান, জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ি এলাকার, মো. শহীদ মিয়া ও মোছা. তৃপ্তি আক্তারের ছেলে। পরিবারের অভিযোগ অনুযায়ী, জিরানি এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার সময় শিশুটির, মুখের ভেতর চাল ঢুকিয়ে, শপিং ব্যাগ দিয়ে মাথা ঢেকে এবং মুখে টেপ পেঁচিয়ে, রাখাছিল।
পরে মরদেহটি একটি বস্তায় ভরে একটি ভবনের ছাদে ফেলে রাখা হয়। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, মরদেহ উদ্ধারের সময় বস্তার ভেতরে শিশুটির, হাত বাঁধা অবস্থায়, ছিল।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কীভাবে, কেন এবং কারা হত্যা করেছে তা খতিয়ে দেখে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্থানীয়রা।
#সাভার #জামালপুর
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST