নিউজ এডিটর
২০ অগাস্ট ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

নিজস্ব প্রতিনিধি, সিডনি:

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে নিজ বাসায় খুন হয়েছেন ৩৪ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি নারী সৈয়দা নিরুপমা। দক্ষিণ-পশ্চিম সিডনির মিনটো এলাকায় স্বামী আলতাফ হোসেনের নৃশংস হামলায় প্রাণ হারান দুই সন্তানের এই জননী। দীর্ঘ চার বছরের আইনি প্রক্রিয়া শেষে নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট প্রধান অভিযুক্ত স্বামী আলতাফ হোসেনকে ১৯ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।

পরে আদালতের তথ্য মোতাবেক জানা যায় ২০০৬ সালে পারিবারিকভাবে বিয়ের পর নিরুপমা স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তবে গত কয়েক বছর ধরে তাঁদের সম্পর্কে পারস্পরিক সন্দেহ ও তীব্র বিরোধ তৈরি হয়। এমনকি হত্যার মাত্র কিছুদিন আগেও সম্পর্কের অবনতির কথা উল্লেখ করে স্ত্রীর ওপর ক্ষোভের ইঙ্গিত দিয়েছিলেন আলতাফ।

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড ২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডের ভোরে মিনটোর নিজ বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নিলে গ্যারেজে নিরুপমা গুরুতর আঘাতের শিকার হন। তাঁর শরীরে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার সময় দম্পতির ৬ ও ১০ বছর বয়সী দুই সন্তান ঘরের ভেতর ঘুমাচ্ছিল এবং তারা শারীরিকভাবে অক্ষত ছিল। ঘটনার পর আলতাফ এক পরিচিতজনকে ডেকে পাঠালে তাঁরা পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে আলতাফকে আটক করে।

দীর্ঘ আইনি লড়ায়ের একপর্যায়ে আলতাফ হোসেন আদালতে দোষ স্বীকার করেন। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্টের বিচারপতি নিকোলাস চেন এই রায় ঘোষণা করেন রায়ের বিরুদ্ধে আলতাফ আপীল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত একই রায় বহাল রাখেন।  এসময় বিচারক ঘটনাটিকে অত্যন্ত সহিংস আক্রমণ হিসেবে উল্লেখ করে তাঁকে ১৯ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। এর মধ্যে ১৪ বছর ৭ মাস প্যারোলবিহীন সময় নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, অপরাধ স্বীকার করায় তাঁর সাজার ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল।

​একজন মায়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু সিডনির স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও তীব্র উদ্বেগের সৃষ্টি করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১১

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১২

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৪

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৫

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৭

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৮

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৯

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST