সিলেটের সীমান্ত জনপদে 'শিলং তীর' জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ মে ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

স্টাফ রিপোর্টার,সিলেটঃ সিলেটের সীমান্তবর্তী জনপদ গুলোতে ভারতীয় মরণনেশা ‘শিলং তীর’ জুয়া এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এক সময়ের শান্ত জাফলং, গোয়াইনঘাট,কানাইঘাট ও জৈন্তাপুর এলাকাসহ সিলেটে এই অবৈধ জুয়ার মূল ট্রানজিট পয়েন্ট ও হটস্পটে পরিণত হয়েছে। দিনমজুর থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বেকার যুবক—সবাই এখন এই জুয়ার নেশায় বুঁদ হয়ে থাকছেন, যার ফলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার।

ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে পরিচালিত এই জুয়া এখন কেবল নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নেই। ডিজিটাল অ্যাপ ও ফেসবুক গ্রুপের মাধ্যমে এটি পৌঁছে গেছে সাধারণ মানুষের হাতে হাতে। মূলত তীর নিক্ষেপের সংখ্যার ওপর ভিত্তি করে এই বাজি ধরা হয়। প্রতিদিন দুই দফায় অনুষ্ঠিত এই জুয়ার ‘একে-সত্তর’ (১ টাকায় ৭০ টাকা) পাওয়ার লোভে পড়ে রিকশাচালক ও শ্রমজীবী মানুষেরা তাদের কষ্টার্জিত আয়ের সবটুকু শেষ করে দিচ্ছেন।সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়:স্থানীয়দের অভিযোগ, এই জুয়ার প্রভাবে এলাকায় চুরি,ছিনতাই ও মাদকাসক্তি আশঙ্কাজনকভাবে বেড়েছে। সহজে বড়লোক হওয়ার নেশায় যুবসমাজ তাদের কর্মস্পৃহা হারিয়ে ফেলছে। এমনকি অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে এই জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছে বলে খবর পাওয়া গেছে,এর মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার হয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য বড় হুমকি।প্রশাসনের কড়া অবস্থান:পরিস্থিতি সামাল দিতে সিলেট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম এক আদেশে জেলায় এই জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন । আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত কয়েক মাসে র‍্যাব-৯ ও জেলা পুলিশ গোয়াইনঘাট, কানাইঘাট ও দক্ষিণ সুরমাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন সময় জুয়াড়ি ও এজেন্টকে আটক করেছে।

প্রশাসনের অভিযান সত্ত্বেও অনলাইন ও মোবাইলে লেনদেনের কারণে এই জুয়া পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে। সচেতন মহলের মতে, কেবল পুলিশি অভিযান নয়, সীমান্ত এলাকায় নেটওয়ার্ক নজরদারি বাড়ানো এবং মোবাইল ব্যাংকিংয়ের (MFS) অবৈধ লেনদেন বন্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক ও বিটিআরসির সমন্বয় জরুরি বলে সচেতন মহল মনে করেন সেই সঙ্গে পরিবার ও সমাজ থেকে সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে সচেতন মহল মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

১০

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১১

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১২

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৩

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৪

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৫

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৬

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৭

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

২০

Design & Developed by BD IT HOST