সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

লাকী আক্তার,ব্যুরো প্রধান:

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার-এ ৭০৭তম বার্ষিক ওরস মোবারক উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম। গত বুধবার (৬ মে) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো গিলাফ মাজারে ছড়ান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রতি বছরের ন্যায় এবারও জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনালগ্নে গিলাফ ছড়ানোর মাধ্যমে মূল ধর্মীয় আয়োজন শুরু হয়। গিলাফ ছড়ানো শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ উল্লাহ সজিব, জয়দেব বিশ্বাসসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পবিত্র ওরস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিলাফ পাঠানো হয়েছে এবং তিনি প্রতিনিধি হিসেবে তা মাজারে অর্পণ করেছেন।

এদিকে, ৭০৭তম ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ওরস চলাকালে শৃঙ্খলা রক্ষায় কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১০

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১২

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৩

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৪

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৫

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৬

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৭

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৮

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৯

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

২০

Design & Developed by BD IT HOST