স্মার্ট এনআইডি বিতরণ শুরু হয়েছে আপনার কার্ড এসেছে কি না, ঘরে বসেই জেনে নিন - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৪৫
ইফতারের সময়: ৬:১২
নিউজ এডিটর
২৬ জুন ২০২৫, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্মার্ট এনআইডি বিতরণ শুরু হয়েছে আপনার কার্ড এসেছে কি না, ঘরে বসেই জেনে নিন

অভিযোগ বার্তা ডেস্কঃ

২০২৫ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বছর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে ধাপে ধাপে, এবং অগ্রাধিকার পাচ্ছেন ২০০৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা।

কিভাবে জানবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না?আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা জানার জন্য খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন। এজন্য আপনাকে নিচের লিংকে www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Smart Card Status Check’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর, আপনার বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ এবং প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট করুন।যদি দেখা যায় “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি”, তাহলে বুঝতে হবে আপনার কার্ডটি এখনো তৈরি হয়নি এবং আপনি এই ধাপে স্মার্ট কার্ড পাচ্ছেন না।

আর যদি স্ট্যাটাসে “Completed” লেখা আসে এবং একটি বক্স আইডি নম্বর দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড প্রস্তুত। কোথা থেকে ও কিভাবে সংগ্রহ করবেন আপনার স্নার্ট আইডি কার্ড।

যদি আপনার স্মার্ট কার্ড প্রস্তুত থাকে, তাহলে দুটি উপায়ে আপনি তা সংগ্রহ করতে পারবেন,নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে নির্বাচন কমিশন নির্ধারিত সময় ও তারিখে স্থানীয় স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালাবে। ঘোষিত সময় অনুযায়ী সেখানে গিয়ে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।কেউ চাইলে সরাসরি নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে।

স্মার্ট এনআইডি কার্ড এখন শুধু পরিচয়পত্র নয়, বরং নাগরিক সেবা গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই সময়মতো নিজের কার্ডের অবস্থা জেনে নেওয়া এবং নির্ধারিত সময়ে সংগ্রহ করা সবার জন্যই জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় রেলের লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

আমেরিকা আর ইরানের বিরুদ্ধে আর লড়তে চায় না – ট্রাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

কেরানীগঞ্জের কারাগারে একসঙ্গে ঈদের নামাজ পড়বেন সাবেক মন্ত্রী-এমপিরা

গোয়াইনঘাটবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন আলমগীর হোসেন শিকদার

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত

ঈদুল ফিতর নিয়ে ভাবনা, ঈদ উদ্যাপনের আগে ও এখন – মাওলানা মঞ্জুরুল ইসলাম ক্বাদেরী

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরমুখো মানুষের ঢল

১০

শাবনাজ ও বাপ্পারাজ নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি

১১

হরিরামপুরে হারুকান্দি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে ফাইনালে জাপান

১৩

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক অভিযোগ বার্তা পত্রিকা ‘র সিলেট বিভাগীয় ব্যুরো চীফ – লাকী আক্তার

১৪

ঈদের দিন সারা দেশে বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস

১৫

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি ঘোষণা

১৬

বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে পারেনি পাঁচটি ফ্লাইট

১৭

রাজশাহীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের সংঘর্ষ

১৮

জানা গেল সৌদি আরবে কবে হতে পারে ঈদ

১৯

ঢাকায় কালবৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টি

২০

Design & Developed by BD IT HOST