নিউজ এডিটর
১৪ জানুয়ারী ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধিঃ সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে অবরোধ তুলে নিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে দীর্ঘক্ষণ স্থবির থাকার পর ওই এলাকায় আবারও যান চলাচল শুরু হয়। এর আগে দুপুর থেকে ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করার পর বিকেলের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায়ে এখনো কোনো সুস্পষ্ট অগ্রগতি না থাকায় তারা জনভোগান্তির কথা চিন্তা করে আপাতত সড়ক ছেড়েছেন। শিগগিরই হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এর আগেও একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১০

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১১

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১২

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৩

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৪

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৬

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৭

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৮

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

২০

Design & Developed by BD IT HOST