নিউজ এডিটর
১৪ এপ্রিল ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১২ লাখ টাকার ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

নিজস্ব প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদকের এক বড় চালানের রহস্য উন্মোচিত হয়েছে। উপজেলার হাজরাবাড়ি পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই রাজনৈতিক দলের নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটকদের মধ্যে একজন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আল আমিন শিপু (৪২) আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সে গুজামানিকা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে অন্যজন হাজরা বাড়ী পৌর যুবলীগের সক্রিয় সদস্য আইয়ুব আলী তারা বাড়ী ব্রাহ্মণপাড়া এলাকায়।এই ঘটনাটি কেবল একটি সাধারণ মাদক উদ্ধার নয়, বরং স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় মাদক ব্যবসার শেকড় কত গভীরে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছ সমাজের মানুষের মাঝে ।​ মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর গোপন সংবাদের ভিওিতেএি অভিযানে পরিচালনা করা হয়।সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় আইয়ুব আলীর বাড়িতে অতর্কিত অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিশ্চিত হয় যে, ওই বাড়িটি দীর্ঘদিন ধরে মাদক মজুত ও বিক্রির ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এসময় ৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজারমূল্য ১০-১২ লাখ টাকা ও ইয়াবা ট্যাবলেট বিক্রির ১ লক্ষ ৩৫ হাজার টাকা (মাদক বিক্রির লব্ধ অর্থ বলে ধারণা করা হচ্ছে) উদ্ধার করা হয় এছাড়া তাদের নিকট থেকে ২ টা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও নিয়মিত মাদক মামলা এন্ট্রি করার ব্যবস্হা প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST