৩০টি ট্রেন ইঞ্জিন কিনবে রেল, যাচাই-বাছাইয়ে কমিটি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০টি ট্রেন ইঞ্জিন কিনবে রেল, যাচাই-বাছাইয়ে কমিটি

অভিযোগ বার্তা ডেস্কঃ

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের প্রস্তুত করা খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। রোববার (১০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়৪ কার্যক্রম চলছে। এ উদ্দেশ্যে রেলওয়ে খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করেছে। সম্প্রতি এই স্পেসিফিকেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক আলোচনা হয়, যা রেলপথ মন্ত্রণালয়ের নজরে আসে।

সেটার পরিপ্রেক্ষিতে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।৪

এদিকে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিন। একইসঙ্গে সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (রোলিং স্টক)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি৪ লিমিটেডের মহাপরিচালক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।

এদিকে কমিটি প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাইয়ের সময় লোকোমোটিভ ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানি দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের পরিবেশে উপযোগিতা ইত্যাদি বিবেচনায় নেবে।

এছাড়াও গঠিত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১০

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১২

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৩

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৪

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৬

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৭

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১৮

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১৯

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

২০

Design & Developed by BD IT HOST