৮৩ দিন অনুপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিদেশে অবস্থান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ সেপ্টেম্বর ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮৩ দিন অনুপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিদেশে অবস্থান

জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় মোছাঃ মর্জিনা খাতুন নামে ফকিরের কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন বিদেশে অবস্থান করে বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি প্রতি বছর নামমাত্র ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে দীর্ঘদিন অবস্থান করছেন। চলতি বছরও ২৫ দিনের ছুটি নিয়ে তিনি ৮৩ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরেরকুটি এলাকার বাসিন্দা রানু মিয়া যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেন। তার স্ত্রী মর্জিনা খাতুন ফকিরেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। তিনিও এখন নাগরিকত্বের জন্য প্রতি বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি প্রতি বছর অল্প কিছুদিনের ছুটি নিয়ে চলে গেলেও পরে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন, অথচ এই সময়ের মধ্যেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন ফকিরেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষক হাজিরা খাতায় মর্জিনা খাতুনের সর্বশেষ স্বাক্ষর ২ জুন তারিখে রয়েছে। এরপর ৩ জুন থেকে এখন পর্যন্ত (১৮ সেপ্টেম্বর) হাজিরা খাতায় তার কোনো উপস্থিতি নেই। এর আগেও ২২ মার্চ থেকে ১ জুন পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সহকারী শিক্ষিকা মর্জিনা খাতুন প্রথমে প্রধান শিক্ষকের কাছে তিন মাসের ছুটি চাইলেও তা অনুমোদন হয়নি। পরে তিনি রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কাছ থেকে ২৪ জুন থেকে ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত ২৫ দিনের ছুটি মঞ্জুর করান। স্কুলে এই ছুটির অনুমোদনপত্র পৌঁছেছে গত ২৫ জুলাই।

কুড়িগ্রামের চিলমারীর ফকিরেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, মর্জিনা খাতুনের ছুটির বিষয়ে আমি কিছু জানি না। উপজেলা অফিস থেকে ২৫ দিনের একটি ছুটির অনুমোদনের পত্র পেয়েছি।

সরকারি বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী অনুমোদিত ছুটির বাইরে অতিরিক্ত সময় অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু মর্জিনা খাতুনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কারণ দর্শানোর নোটিশ কিংবা শাস্তিমূলক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) মোঃ কামরুজ্জামান বলেন, মর্জিনা খাতুন ২৫ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন অসুস্থ স্বামীকে দেখতে। এরপর তিনি দূতাবাসের মাধ্যমে ২০ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আরও ৯০ দিনের ছুটির আবেদন করেছেন। এই আবেদনের একটি কপি পেয়েছি, তবে ছুটি অনুমোদনের কোনো চিঠি এখনো পাইনি।

এদিকে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে ১৭ জুন তারিখে আপলোড হওয়া পরিপত্রে দেখা গেছে, শিক্ষিকা মর্জিনা খাতুনের জন্য শুধুমাত্র ২৫ দিনের বিদেশগমন ছুটি অনুমোদন রয়েছে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে ছুটি বাড়ানোর কোনো আদেশ পাওয়া যায়নি।

বিদেশে অবস্থান করায় শিক্ষিকা মর্জিনা খাতুনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আজিজুর রহমান বলেন, দূতাবাসের মাধ্যমে তিনি ছুটি বাড়ানোর আবেদন করেছেন কিনা, তা আমার জানা নেই। যদি আবেদন করে থাকেন এবং তা অনুমোদিত না হয়ে থাকে, তবে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST