কারা কর্তৃপক্ষের কাছে স্মার্ট টিভি ও বাড়িতে রান্না করা খাবার চেয়েছেন ভিআইপিরা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ নভেম্বর ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারা কর্তৃপক্ষের কাছে স্মার্ট টিভি ও বাড়িতে রান্না করা খাবার চেয়েছেন ভিআইপিরা

নিউজ ডেস্কঃ

আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গণহত্যা, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপিরা কারা কর্তৃপক্ষের কাছে স্মার্ট টিভি এবং বাড়িতে রান্না করা খাবার চেয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষের জবাব, কারাবিধি অনুযায়ী এ ধরনের সেবার সুযোগ নেই কারাগারে নেই।

ডিভিশনপ্রাপ্ত বন্দিদের টেলিভিশন পাওয়ার সুযোগ থাকলেও এখনো কেউ নেননি। তবে তাঁদের কয়েকজন স্মার্ট টেলিভিশন চেয়েছেন। কিন্তু নিয়ম না থাকায় কারা কর্মকর্তারা এ বিষয়ে অপারগতা জানিয়েছেন। এ ছাড়া তাঁদের অনেকে আবদার করছেন নিয়মিত বাসা থেকে রান্না করা খাবার সরবরাহের, কিন্তু সেটিও নিয়মের মধ্যে না থাকায় দিতে পারছেন না কারা কর্মকর্তারা।

কারাগার সূত্র জানায়, বন্দি মন্ত্রী-এমপিরা বই পড়ে বেশির ভাগ সময় কাটাচ্ছেন। আর নির্ধারিত দুটি পত্রিকা পড়ে জানতে পারছেন দেশের খবরাখবর। হত্যাসহ বিভিন্ন মামলায় মন্ত্রী-এমপি ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মিলিয়ে সারা দেশে গ্রেপ্তার হয়েছেন ৬৭ জন ভিআইপি। এর মধ্যে ৩৪ জন ডিভিশন পেয়েছেন। বাকি ৩৩ জন এখনো ডিভিশন পাননি। তাঁদের ডিভিশনের আবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রয়েছে বলে কারাগারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

সেখান থেকে অনুমোদন পাওয়ার পর তাঁদের ডিভিশন দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে ৬৩ জনই রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এ কারাগারটিতে এখন পর্যন্ত ৩৯ জনকে ডিভিশন দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মন্ত্রী, এমপি ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। কারাবিধি অনুসারে ডিভিশনপ্রাপ্ত বন্দিরা সাধারণ বন্দির চেয়ে কিছু বেশি সুযোগ-সুবিধা পান।

এর মধ্যে চেয়ার, টেবিল, খাটও মেলে। খেতে পারেন চিকন চালের ভাত। ডিভিশনপ্রাপ্ত বন্দিরা চাইলে বাড়ি থেকে টেলিভিশনও নিতে পারেন। তবে সেই টেলিভিশন হতে হবে সাধারণ টেলিভিশন, যাতে কোনো পোর্ট থাকতে পারবে না। দেওয়া হয় না ডিশলাইনও। ফলে টেলিভিশনে বাংলাদেশ টেলিভশন (বিটিভি) ছাড়া অন্য কোনো চ্যানেলও দেখার সুযোগ থাকে না।

কারাগারের এক কর্মকর্তা জানান, অন্তত চারজন মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্য তাঁদের কাছে স্মার্ট টিভি চেয়েছেন। জবাবে কারাগার কর্তৃপক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, কারাবিধি অনুযায়ী সে সুযোগ নেই। এতে তাঁরা হতাশ। এরপর তাঁরা সাধারণ টেলিভিশন নেওয়ারও আগ্রহ দেখাননি।

ওই কর্মকর্তা আরো জানান, বাড়ি থেকে রান্না করা খাবারের আবদারও করেন কয়েকজন মন্ত্রী ও এমপি। কারাগারে বাইরের খাবার দেওয়ার সুযোগ নেই জানানোর পর মন খারাপ করেন তাঁরা। দ্বিতীয়বার আর এসব আবদার করেননি।

এ বিষয়ে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গতকাল বলেন, ‘তাঁদেরকে (মন্ত্রী-এমপি) কারাবিধি অনুসারে কারাগারে রাখা হয়েছে। তাঁরা প্রত্যেকেই সচেতন মানুষ। আইন সম্পর্কে জানেন। ডিভিশনপ্রাপ্তদের যা যা সুবিধা পাওয়ার কথা তা কারাবিধিতে উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী তাঁদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ‘নিরাপত্তার স্বার্থে বন্দি মন্ত্রী ও এমপিদের কারাগারে আলাদা সেলে রাখা হচ্ছে। তবে নিয়মানুযায়ী সকালে লকআপ খোলার পর একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে। তাঁরা গল্প-গুজব করেও সময় কাটাচ্ছেন। একটি সূত্র জানায়, চাইলে তাঁরা দিনের বেলায় করিডরের দিকেও যেতে পারেন। তবে মন্ত্রী-এমপিরা পরিচিত মুখ হওয়ায় নিরাপত্তার কথা ভেবে তাঁরা নিজেরাই সাধারণ বন্দিদের সামনে যেতে চাচ্ছেন না। নিজেদের মধ্যে আলাপেই কিছুটা সময় পার করছেন।

কারা কর্মকর্তারা জানান, শুধু ভিআইপি নন, অন্য বন্দিরাও যদি কথাবার্তা বলার সুযোগ না পান, তাহলে কারাগারে অসুস্থ হয়ে যাবেন। এ কারণে নিয়মের মধ্যে কারাগারে কথাবার্তা বলার সুযোগ দেওয়া হয়ে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে ভিআইপি ও ডিভিশনপ্রাপ্ত আসামীরা যেসব খাবার দেওয়া হয় সংশ্লিষ্ট একজন কারা কর্মকর্তা জানান, ডিভিশনপ্রাপ্ত বন্দিরা সাধারণ বন্দির চেয়ে দু-তিনটি পদের খাবার বেশি পান। এর মধ্যে রয়েছে চা, কলা ও পাউরুটি। দিনে একবার তাঁদের চা দেওয়া হয়। ডিভিশনপ্রাপ্ত মন্ত্রী-এমপিদের সকালবেলা একটি কলা ও ১০০ গ্রাম ওজনের পাউরুটি দেওয়া হচ্ছে। এ ছাড়া দুপুরে ও রাতে তাঁদের জন্য চিকন চালের ভাতের সঙ্গে মাছ, মাংস ও সবজির ব্যবস্থা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১১

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১২

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৩

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৪

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৫

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৬

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৭

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

১৮

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

১৯

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

২০

Design & Developed by BD IT HOST