জাবির ছাত্রীর মৃত্যুর ঘটনায়, ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২৪, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবির ছাত্রীর মৃত্যুর ঘটনায়, ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের সড়কে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চারজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পাশাপাশি বুধবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করে সব ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ের শোক দিবস ঘোষণা করা হয়েছে। শোক দিবসে সব ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে।

এদিন বিশ্ববিদ্যালয়ের সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।সাময়িক বরখাস্তকরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের নতুন কলা ভবনের সামনের সড়কে একটি ইজিবাইক মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে ধাক্কা দেয়।

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছাএী শেরপুর জেলার মো. রেজাউল করিমের মেয়ে রাচি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে থাকতেন। তার পরিবার রাজধানীর গ্রীন স্কয়ারের গ্রীন রোডে থাকেন।

এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাতেই উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১০

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১১

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১২

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১৩

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৪

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৫

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৬

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৭

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৮

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৯

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

২০

Design & Developed by BD IT HOST