নিউজ এডিটর
৬ এপ্রিল ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেনজেন ভিসা প্রতারণার অভিযোগে ইতালিতে ২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্কঃ শেনজেন ভিসা প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইতালির পুলিশ। এই দুই বাংলাদেশি ইতালির ভিসা যোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ১৬ হাজার ইউরো হাতিয়ে নিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে তাকে ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।অর্থ দেওয়ার পর ভুক্তভোগী জানতে পারেন, নির্দিষ্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথাও জমা দেওয়া হয়নি এবং অভিযুক্তরা তার সাথে যোগাযোগ বন্ধ করে অদৃশ্য হয়ে যান। এমন পরিস্থিতি ইতালির বোলোগনা অঞ্চলের পাবলিক প্রসিকিউটরের অফিসে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসী। ২০২৪ সালের শুরুতে বাংলাদেশি আবেদনকারীদের মাধ্যমে জমা হওয়া ভুয়া নথির উচ্চ সংখ্যার প্রতিক্রিয়ায় ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল।ইতালি কর্তৃপক্ষ সম্প্রতি এই ধরনের প্রতারণা সম্পর্কে বিদেশিদের সতর্ক করেছে, বিশেষ করে ভুয়া ভিসা আবেদনের বিষয়ে। কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ভিসা শুধু অফিসিয়াল চ্যানেল অর্থাৎ ভিসা সেন্টার, দূতাবাসের মাধ্যমে ইস্যু হয়ে থাকে। এর বিপরীত ঘটনা দেখা গেলে অবিলম্বে পুলিশকে অবহিত করা উচিত।কৃষিসহ বিভিন্ন ভিসা নিয়ে এই ধরনের অনিয়ম ইতালিতে নতুন কিছু নয়। এরকম আরেকটি ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে ইতালি কর্তৃপক্ষ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।তাদের বিরুদ্ধে ভুয়া নথি তৈরি এবং নকল বিয়ের মাধ্যমে রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট পেতে অর্থ দাবি করতো।২০২৩ সালে বাংলাদেশিরা শেনজেন ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছিল ঢাকার ইতালি দূতাবাসে। যেখানে ৩৯ হাজার ৭২৯টি ভিসা আবেদনের মধ্যে ৩৪ শতাংশ আবেদন ইতালির জন্য জমা দেওয়া হয়েছিল। অপরদিকে, ২০২৪ সালে বাংলাদেশিদের জন্য ইতালির ভিসা অনুমোদনের হার ছিল মাত্র ৪০ শতাংশ। এতে বোঝা যায়, ইতালি বাংলাদেশিদের জন্য সবচেয়ে কম ভিসা অনুমোদনকারী দেশগুলোর মধ্যে একটি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১০

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১১

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১২

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৩

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৫

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৬

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৭

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৮

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৯

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

২০

Design & Developed by BD IT HOST