সাভারে ছদ্মবেশী মাদক কারবারি আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ জুলাই ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ছদ্মবেশী মাদক কারবারি আটক

অভিযোগ বার্তা ডেস্কঃ

নিজেই ইয়াবা ডিলার, দামী পাঞ্জাবি পায়জামা পরে চলাফেরা করতেন। সাভার পৌরসভার গেন্ডা থেকে কৌশলে তাকে ধরা হয়েছে। তার বাড়ি ইয়াবার উৎপত্তিস্থলের নিকট টেকনাফে।সাভারে হুজুরের ছদ্মবেশে মাদক বিক্রয়ের সময় শীর্ষ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতেঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকার এসএ পরিবহনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি মো. জালাল আহমেদ (৬৩) কক্সবাজারের টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক বিক্রি করে আসছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, হুজুরের ছদ্মবেশ ধারণ করে জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। বেশভূষা দেখে তাকে সন্দেহ করার বিন্দুমাত্র উপায় নেই। পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় আতর মেখে পাক-পবিত্র হয়ে তাকে ঘোরাফেরা করতে দেখতো এলাকাবাসী। অথচ এই বেশের আড়ালে তিনি ছিলেন ইয়াবার পাইকারি বিক্রেতা।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জালাল মাদক ব্যবসার কথা অকপটে স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনেন এবং সেগুলো সাভারের কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি মূল্যে সরবরাহ করেন। ছদ্দবেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১১

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১২

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৬

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

১৭

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

১৮

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নেপথ্যে মাদক ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট!

১৯

সিলেটের তরুণ ফ্রিল্যান্সার রায়হান হোসেন মুরাদ স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৬ এ ভুষিত হলেন

২০

Design & Developed by BD IT HOST