উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ ডিসেম্বর ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা ও বিনিয়োগবান্ধব পরিবেশসহ সার্বিক নগর সেবা সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আমেরিকান দূতাবাসের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি মন্তব্য করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক-অর্থনৈতিক কাউন্সেলর ইরিক গিলান, রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ।

মেয়র ডা. শাহাদাত বলেন, চট্টগ্রামের উন্নয়ন সেবা নিয়ে বর্তমানে বিভিন্ন সংস্থা বিচ্ছিন্নভাবে কাজ করছে। ফলে নগরের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। একটি সংস্থা সড়ক করে, কিছুদিন পর আরেকটি সংস্থা এসে সেটি কেটে ফেলে। আবার একই প্রকৃতির প্রকল্প বিভিন্ন সংস্থা আলাদাভাবে বাস্তবায়ন করছে। এখানে যে বড় সমস্যা, তা হলো সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতা কাটাতে হলে নগর সরকার প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই।

তিনি জানান, নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তিনি প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছেন। মেয়র বলেন, “নগর সরকার প্রতিষ্ঠা হলে মেয়রকে কিছু আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিলে এতে মেয়র এককভাবে সব সংস্থাকে সমন্বয় করে নগরের উন্নয়নকে সঠিক পথে এগিয়ে নিতে পারবেন।

মতবিনিময়কালে প্রতিনিধি দলের পক্ষ থেকে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মেয়র ডা. শাহাদাত বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছি।

তিনি জানান, চট্টগ্রামকে একটি নিরাপদ শহরে গড়ে তুলতে পুরো নগরজুড়ে সিসিটিভি নজরদারির আওতায় আনার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে প্রধান সড়কগুলো এবং পরে লেন-বাইলেনগুলো পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনা হবে।

মেয়র আরও বলেন চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটিতে পরিণত করতে ভবিষ্যৎ প্রজন্ম সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এই লক্ষ্য সামনে রেখে শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড চালু, নারীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ মোড়ে ব্রেস্টফিডিং সেন্টার স্থাপন, নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পণ্য কেনার স্মার্ট কার্ড বিতরণ এবং শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে নগরজুড়ে খেলার মাঠ নির্মাণের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের ভোটে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হলে দেশের আইন-শৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে ফিরবে না। একটি নির্বাচিত সরকারই স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST