ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুলের ১৫০ বছরপূর্তি পুর্নমিলনী অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুলের ১৫০ বছরপূর্তি পুর্নমিলনী অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত 

মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ‘আলোকিত ১৫০ সুন্দর পৃথিবীর জন্য আমরা’ শ্লোগানে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তেলনের মাধ্যমে দুই দিন ব্যাপী আনন্দ আয়োজনের উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এই অনুষ্ঠানের আয়োজন করে। শহরের বোর্ডিং মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ১৯৫১ সাল থেকে শুরু করে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় নবীন-প্রবীণের সম্মিলনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

জাতীয় পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নান্দনিক ডিসপ্লে প্রদর্শন ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন লাঠিয়ালরা। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের পুরাতন জেলরোড, হাসপাতাল সড়ক, পুরাতন কাচারী পুকুর পাড় ও হালদারপাড়া প্রদক্ষিণ শেষে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষক, জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই জমকালো আয়োজনে অংশগ্রহণ করেছেন।

এসময় আবেশের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক,আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সগীর , সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মো. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান ও সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ অনেক প্রাক্তন ছাএরা পুর্নমিলনী অনুষ্ঠান সফলে অগ্রনী ভূমিকা পালন করেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা,আবেশের বিভিন্ন কার্যক্রমের ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান, র‍্যাফেল ড্র, জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, বর্তমান ছাত্রদের পরিবেশনাসহ নানা কর্মসূচীর মাধ্যমে দুই দিনের এই জমকালো আয়োজনের অনুষ্ঠানসুচী  প্রকাশ করেছে।

প্রসঙ্গত, ১৮৭৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন তৎকালীন জমিদার অন্নদা প্রসাদ রায়। এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র জাতির শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১০

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১১

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৩

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৪

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৫

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৬

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৮

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৯

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

২০

Design & Developed by BD IT HOST