ঠাকুরগাঁও–১ আসনে মনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও–১ আসনে মনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (সোমবার ) দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান ফারজানার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণে আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে তাঁকে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, সামাজিক পরিবেশ সুদৃঢ় করা, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করতে চান।

মনোনয়ন জমা দেওয়ার আগে মির্জা ফখরুল জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারবে।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

টাঙ্গাইলের কালিহাতি ও ভূঞাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আগামী নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের কোন বিকল্প নেই – এস এ জিন্নাহ কবীর।

১০

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

১১

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

১২

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

১৩

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৫

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

১৬

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

১৯

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST