নিউজ এডিটর
১২ জানুয়ারী ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু,ভুল চিকিৎসার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সিজারিয়ান অপারেশনের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চক বাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী। নিহতের স্বামী রিপন কুমার ঘোষ অভিযোগ করে বলেন, “আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। গাইনি চিকিৎসক ডা. সঞ্চিতা অপারেশন করেন এবং অ্যানেস্থেসিয়া দেন ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন দ্রুত ঢাকা নেওয়ার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স আনেন। কিন্তু পরে অবস্থা আরও খারাপ হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” এ বিষয়ে অভিযুক্ত গাইনি চিকিৎসক ডা. সঞ্চিতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ডেল্টা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. জহির রায়হান আজরুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে জানা যায়। ফলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, “ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা সম্ভব নয়। তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” উল্লেখ্য, নিহত নিপা ঘোষের বাবা অল্প কিছুদিন আগেই মারা গেছেন। পরপর বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় বইছে শোকের মাতম। এদিকে, বেসরকারি হাসপাতালে অপচিকিৎসা নিয়ে জেলাজুড়ে নতুন করে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন— “আর কত প্রাণ গেলে বন্ধ হবে এই অপচিকিৎসা?
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

১

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

২

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৩

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৪

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৫

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৬

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৭

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৮

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৯

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১০

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by BD IT HOST