
কলকাতা দেবাশীষ রায়ঃ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক ফলাফল ও ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির মধ্যে ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বর্তমানে ১৭০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৬ টি আসনে।
স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়। প্রথমে ডাকযোগে পাঠানো ভোট (পোস্টাল ব্যালট) গণনা করা হলেও ধীরে ধীরে ইভিএম-এর ফলাফল সামনে আসতে শুরু করে।চূড়ান্ত ফলাফল কখন?রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুপুর ২ টার মধ্যেই রাজ্যের ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকছে, তার একটি স্পষ্ট আভাস পাওয়া যাবে। তবে অনেক কেন্দ্রে আসনের ব্যবধান কম হওয়া ফলে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল জানতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন।
গত ২৯ এপ্রিল অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যম বুথফেরত সমীক্ষা (Exit Poll) প্রকাশ করে। অধিকাংশ সমীক্ষায় এবার বিজেপির জয়ের জোরালো সম্ভাবনার কথা বলা হয়েছিল। কোনো কোনো সমীক্ষা বিজেপিকে ১৫০ থেকে ২০০-র বেশি আসন দিয়ে সরকার গঠনের ইঙ্গিত দিলেও, তৃণমূল কংগ্রেসও যে সমানে লড়াই দিচ্ছে, তা বর্তমান গণনার ট্রেন্ডে স্পষ্ট।এখন দেখার বিষয়, শেষ হাসি কে হাসে—তৃণমূল কি তাদের হ্যাটট্রিক জয় ধরে রাখতে পারবে, নাকি ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়ে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST