নিউজ এডিটর
৫ মে ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাহিদা বৃষ্টি’র মরদেহের রোমহষর্ক উদ্ধারকাহিনী

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গের উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল থেকে উদ্ধার করা ব্যাগবন্দি দেহটি ২৭ বছর বয়সী নাহিদা বৃষ্টির বলে আগেই নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে স্থানীয় ফিউনারেল হোমে মরদেহটি রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের উপকূলে কায়াক নিয়ে মাছ ধরার সময় এক স্থানীয় ব্যক্তির ফিশিং লাইন একটি কালো প্লাস্টিক ব্যাগে আটকে যায়। সেটি উদ্ধার করতে গিয়ে তিনি তীব্র পচা গন্ধ পান এবং ব্যাগের ভেতরে মানবদেহের অস্তিত্ব টের পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগবন্দি অবস্থায় ২৭ বছর বয়সী বৃষ্টির পচনশীল দেহ উদ্ধার করে। মরদেহটি এতটাই বিকৃত ছিল যে, শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট এবং ডেন্টাল রেকর্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হয়েছে। লিমনের মরদেহও এর আগে একই এলাকা থেকে উদ্ধার করা হয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৬ এপ্রিল বৃষ্টি ও লিমন নিখোঁজ হন। তারা দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় তাদেরই রুমমেট হিশাম আবুঘারবিয়েহ-কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হিশামের অ্যাপার্টমেন্ট এবং গাড়িতে তল্লাশি চালিয়ে রক্তের আলামত ও ধস্তাধস্তির চিহ্ন পেয়েছে। তার বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। শেরিফ চাদ ক্রোনিস্টার এক সংবাদ সম্মেলনে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট না হলেও, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের মাঝে এখন শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST