জামালপুরে এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ মে ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে এক জমকালো সংবর্ধনা দিয়েছে মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতি। সংবর্ধনা অনুষ্ঠানটি পরবর্তীতে এক ইফতার ও দোয়া মাহফিলে রূপ নেয়।
মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক রকিব লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
এসময় অনুষ্ঠানে বক্তারা জামালপুর-৩ আসনের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং মাদারগঞ্জ উপজেলার কলেজগুলোর অবকাঠামোগত সমস্যা দূরীকরণে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST