ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ জুন ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

নিজস্ব প্রতিনিধিঃ

চার দেয়ালের মাঝে বন্দী জীবন কাটছে ঐশী রহমানের একসময় যার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করা, সেই পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের মেয়ে ওইশী রহমান আজ নিজের বাবা-মাকে হ/ত্যার দায়ে কারাগারে জীবন কাটাচ্ছেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন।

মাত্র ১৯ বছর বয়সে তার কারাজীবন শুরু হয়। ১৮৬০ সালের দণ্ডবিধির ৫৭ ধারা অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ড সাধারণত ৩০ বছরের হিসেবে গণ্য করা হয়। সেই হিসাবে তিনি ইতোমধ্যে প্রায় ১৩ বছর কারাভোগ করেছেন। আরও প্রায় ১৭ বছর তাকে কারাগারেই থাকতে হবে। মুক্তির সময় তার বয়স হবে প্রায় ৪৯ বছর। তবে কারাগারের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চললে সরকার তার সাজা থেকে কিছু সময় মওকুফ করতে পারে।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ম’র’দেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের ভাই পল্টন থানায় একটি হ/ত্যা মামলা দায়ের করেন। একই দিন ওইশী রহমান থানায় আত্মসমর্পণ করে নিজের অপরাধ স্বীকার করেন।

পরে ২০১৫ সালের ১২ নভেম্বর নিম্ন আদালত ওইশীকে মৃ/ত্যুদণ্ড এবং তার বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছরের কারাদণ্ড দেন। অন্য বন্ধু জনি অভিযোগ থেকে খালাস পান। ওইশী রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট তার মৃ/ত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কাশিমপুর কারাগারে ওইশীর জীবন

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওইশী বর্তমানে কারাগারের লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন এবং মহিলা ওয়ার্ডে থাকেন। সাজা ঘোষণার পর তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তিনি ইংরেজি ভাষায় বেশ দক্ষ। অবসর সময়ে ইংরেজি গল্প ও উপন্যাস পড়ে সময় কাটান। তার স্বভাব শান্ত ও নম্র হলেও তিনি খুব কম কথা বলেন। এছাড়া তিনি হাঁপানিতে ভুগছেন।

কারাগারের নিয়ম অনুযায়ী, তিনি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত লাইব্রেরিতে দায়িত্ব পালন করেন। দুপুরে গোসল ও খাবারের জন্য তিন ঘণ্টার বিরতি পান। বন্দিরা লাইব্রেরিতে এসে বই পড়ার সুযোগ পান। অবসর সময়ে ওইশী ফুলের বাগান করতে ভালোবাসেন এবং মাঝে মাঝে বাগানের পরিচর্যাও করেন।

কেন মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওইশীর মৃত্যুদণ্ড হওয়ার মতো যথেষ্ট কারণ ছিল। তবে কয়েকটি বিশেষ বিষয় বিবেচনায় নিয়ে আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১০

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১১

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১২

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

১৩

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১৪

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১৫

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১৬

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৭

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

২০

Design & Developed by BD IT HOST