আমেরিকা আর ইরানের বিরুদ্ধে আর লড়তে চায় না - ট্রাম্প - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ মার্চ ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকা আর ইরানের বিরুদ্ধে আর লড়তে চায় না – ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘গুটিয়ে নেওয়ার’ কথা বিবেচনা করছেন। একই সময়ে বিশ্বব্যাপী তেলের সরবরাহ সংকট রোধে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেল চালানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে বলেছেন, ‘আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি, তাই আমরা মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাগুলো গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছি।’

ইরানে সরকার পতনের চিন্তা মাথা থেকে ঝেরে ফেললেন ডোনাল্ড  ট্রাম্প তার এই পোস্ট ছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই শত্রুতা শিগগিরই অবসানের সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত।

ট্রাম্পের বার্তার কিছু সময় পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে বলেছেন,প্রেসিডেন্ট এবং পেন্টাগন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই মিশন সম্পন্ন করতে আনুমানিক ৪-৬ সপ্তাহ সময় লাগবে।

তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সরবরাহ ঘাটতি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে যে,তারা জাহাজে বোঝাই করা ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।সংস্থাটি জানায়, ২০ মার্চের আগে জাহাজে বোঝাই করা ইরানি অপরিশোধিত তেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে এবং এটি ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার দেশের শত্রুদের ওপর ‘চরম আঘাত’ হানার দাবি করার পর ইরান সৌদি আরব ও ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় শনিবার (২১ মার্চ) ভোরে ইসরাইলি সামরিক বাহিনী তেহরানে ‘শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে’ হামলা চালায়।

এর আগে শুক্রবার(২০ মার্চ) তিনি এক সাক্ষাৎকারে বলেন যে, ‘ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়। ’যদিও ইরানের সরকার পতনের জন্যই গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে আগ্রাসন শুরু করেছে ওয়াশিংটন ও ইসরাইল।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১০

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১১

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৩

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৪

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৫

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৬

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৮

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৯

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

২০

Design & Developed by BD IT HOST