নিউজ এডিটর
২০ জানুয়ারী ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলেম সমাজের পরামর্শে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার- ইঞ্জিনিয়ার শ্যামল

মো :নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সদর দক্ষিণ অঞ্চলের চারটি ইউনিয়নের ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় হাজী সাব্বির আহমেদ মার্কেট সংলগ্ন মাঠে সদর উপজেলা ওলামা দলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহইয়া মাসউদ, জামিয়াতুল আবরার উরশিউড়ার মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান, শিলাউর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বাসুদেব মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ, সেন্দ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী তাজুল ইসলাম, চান্দপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, জামিয়া তারিকুল ইমান মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইসহাক আল হোসাইনসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে সবসময় আলেম-ওলামাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। ২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপি মিলেমিশে রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করে। তিনি আরও বলেন, অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম সমাজের দিকনির্দেশনায় দেশ পরিচালনা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।সভায় উপস্থিত ওলামা-মাশায়েখরা দেশের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য রক্ষায় নিজেদের মতামত তুলে ধরেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST