এয়ার গার্ড বিমানবন্দরের নিরাপত্তায় গঠন হচ্ছে নতুন বাহিনী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এয়ার গার্ড বিমানবন্দরের নিরাপত্তায় গঠন হচ্ছে নতুন বাহিনী

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নতুন একটি বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে, যার নাম এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি)। এই বাহিনী গঠনের যৌক্তিকতা যাচাই ও প্রয়োজনীয়তা নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১২ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। গঠন প্রক্রিয়ায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পুলিশ, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির কাজ হলো এয়ার গার্ড গঠনের জন্য পূর্ণাঙ্গ সুপারিশ তৈরি করা।

বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব আসার পর এই উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতেই এয়ার গার্ড গঠন সময়ের দাবি। প্রথমে এটি বাহিনী হিসেবে কাজ শুরু করবে, পরে অধিদপ্তরে রূপান্তরিত করা হবে।

গত এক দশক ধরে বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচার, মানবপাচার, লাগেজ চুরি, যাত্রী হয়রানি থেকে শুরু করে নানা অপরাধ চলমান। ২০২৪ সালের আগস্টে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার প্রত্যাহারের পর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে, ছয় ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এরপর বিমানবাহিনী জরুরি দায়িত্ব নেয়। বর্তমানে বিমানবাহিনী, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বেবিচক যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। তবে এর ফলে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়হীনতা ও বিরোধ দেখা দিয়েছে।

সম্প্রতি এক বৈঠকে এপিবিএনের একজন কর্মকর্তা অভিযোগ করেন, বিমানবাহিনী পুলিশকে সহায়তা না করে রিপ্লেস করেছে।

এ নিয়ে বেবিচক ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনেকেই মনে করছেন, বাহিনী গঠনের মাধ্যমে এই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে ৪০ হাজার যাত্রী যাতায়াত করেন। নতুন তৃতীয় টার্মিনাল চালুর আগে পাঁচ হাজারেরও বেশি জনবল নিয়োগ প্রক্রিয়াধীন। তবে দীর্ঘমেয়াদে যাত্রীসেবা ও নিরাপত্তার মানোন্নয়নে এয়ার গার্ড অব বাংলাদেশ গঠনকে সরকার বড় পদক্ষেপ হিসেবে দেখছে।

#অভিযোগ/বার্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১০

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১১

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১২

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৪

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৫

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৭

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৮

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

২০

Design & Developed by BD IT HOST