নিউজ এডিটর
৩০ জুন ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

নিজস্ব প্রতিনিধিঃ চার দেয়ালের মাঝে বন্দী জীবন কাটছে ঐশী রহমানের একসময় যার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করা, সেই পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের মেয়ে ওইশী রহমান আজ নিজের বাবা-মাকে হ/ত্যার দায়ে কারাগারে জীবন কাটাচ্ছেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন। মাত্র ১৯ বছর বয়সে তার কারাজীবন শুরু হয়। ১৮৬০ সালের দণ্ডবিধির ৫৭ ধারা অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ড সাধারণত ৩০ বছরের হিসেবে গণ্য করা হয়। সেই হিসাবে তিনি ইতোমধ্যে প্রায় ১৩ বছর কারাভোগ করেছেন। আরও প্রায় ১৭ বছর তাকে কারাগারেই থাকতে হবে। মুক্তির সময় তার বয়স হবে প্রায় ৪৯ বছর। তবে কারাগারের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চললে সরকার তার সাজা থেকে কিছু সময় মওকুফ করতে পারে। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ম’র’দেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের ভাই পল্টন থানায় একটি হ/ত্যা মামলা দায়ের করেন। একই দিন ওইশী রহমান থানায় আত্মসমর্পণ করে নিজের অপরাধ স্বীকার করেন। পরে ২০১৫ সালের ১২ নভেম্বর নিম্ন আদালত ওইশীকে মৃ/ত্যুদণ্ড এবং তার বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছরের কারাদণ্ড দেন। অন্য বন্ধু জনি অভিযোগ থেকে খালাস পান। ওইশী রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট তার মৃ/ত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কাশিমপুর কারাগারে ওইশীর জীবন কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওইশী বর্তমানে কারাগারের লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন এবং মহিলা ওয়ার্ডে থাকেন। সাজা ঘোষণার পর তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তিনি ইংরেজি ভাষায় বেশ দক্ষ। অবসর সময়ে ইংরেজি গল্প ও উপন্যাস পড়ে সময় কাটান। তার স্বভাব শান্ত ও নম্র হলেও তিনি খুব কম কথা বলেন। এছাড়া তিনি হাঁপানিতে ভুগছেন। কারাগারের নিয়ম অনুযায়ী, তিনি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত লাইব্রেরিতে দায়িত্ব পালন করেন। দুপুরে গোসল ও খাবারের জন্য তিন ঘণ্টার বিরতি পান। বন্দিরা লাইব্রেরিতে এসে বই পড়ার সুযোগ পান। অবসর সময়ে ওইশী ফুলের বাগান করতে ভালোবাসেন এবং মাঝে মাঝে বাগানের পরিচর্যাও করেন। কেন মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওইশীর মৃত্যুদণ্ড হওয়ার মতো যথেষ্ট কারণ ছিল। তবে কয়েকটি বিশেষ বিষয় বিবেচনায় নিয়ে আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST