নিউজ এডিটর
৮ অগাস্ট ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার ছেড়েছেন ‘ভ্রমণে’ গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার পর এনসিপির নেতারা হোটেল ত্যাগ করেন। এর আগে, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিন কক্সবাজার সফরে যান তারা। হোটেল কর্তৃপক্ষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অপর চার নেতা হোটেলেই অবস্থান করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গাড়িতে করে বান্দরবান ঘুরতে যান। তবে তারা রাতে সেখান থেকে হোটেলে ফেরেননি। এদিকে হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার (জিএম) ইয়াকুব আলী বলেন, এনসিপি নেতারা বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দু’জন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িযোগে হোটেল ছেড়ে চলে যান। এর আগে, মঙ্গলবার কক্সবাজার সফরে যান এনসিপির শীর্ষ শীর্ষস্থানীয় পাঁচ নেতা- হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ ও সারজিসের স্ত্রী আয়শা খানম। এরপর শুরু হয় নানা গুঞ্জন। এর মধ্যেই তারা উখিয়ার ইনানীতে সী পার্ল হোটেলে এক রাত অবস্থান করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন। বুধবার দুপুর পৌনে ১টায় সী পার্ল হোটেল ছাড়েন এনসিপি নেতারা। এরপর বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১০

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১১

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১২

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৪

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৫

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৬

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৭

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৮

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০

Design & Developed by BD IT HOST