নিউজ এডিটর
১২ জুলাই ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, আগস্টে কার্যকর

অভিযোগ বার্তা ডেস্কঃ কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবার ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগদাতাকে এই নিয়ম মানা বাধ্যতামূলক। প্রতি বছর হাজারো বাংলাদেশি কুয়েত যান শ্রমিক ভিসায়। তবে দীর্ঘদিন ধরে দেশটিতে এসব শ্রমিকদের জন্য ছিল না কোনো বেতন কাঠামো। এবার দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস কুয়েত যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে। এক বিজ্ঞপ্তিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চলতি বছর পহেলা আগস্ট থেকে কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত বেতন কাঠামো প্রযোজ্য হবে। দূতাবাস জানায়, এই নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। নতুন কাঠামোয় গৃহকর্মী ১২০ দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনি ১৫০ দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৯০ দিনার, আকুদ আহলি অদক্ষ শ্রমিকদের জন্য ১২০, দক্ষ ড্রাইভার ১২০ এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৫০ দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক ৮ ঘণ্টা কাজের জন্য প্রযোজ্য। বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিকবান্ধব ও সম্মানজনক বলছেন প্রবাসীরা। তারা জানান, এ সিদ্ধান্ত নতুন শ্রমিকদের জন্য ভালো হবে। এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। ন্যূনতম এই বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়ায় যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিতে দূতাবাসের নজরদারি জরুরি বলে মত সংশ্লিষ্টদের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১০

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১১

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১২

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৪

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৫

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৬

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৭

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৮

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০

Design & Developed by BD IT HOST