গভীর রাতে হলের তালা ভেঙে বেরিয়ে এলেন ছাত্রীরা, উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে হলের তালা ভেঙে বেরিয়ে এলেন ছাত্রীরা, উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

ঢাকা দঃ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। এ সময় তারা ‘ওয়ান টু থ্রি ফোর/হল পলিটিক্স নো মোর’, ‘হলে হলে রাজনীতি/ চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নেন। রাত আড়াইটার সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ তাঁর বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।

বিক্ষোভ থেকে মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে। জুলাইয়ের অঙ্গীকার হলগুলোকে রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গুপ্ত আর সুপ্ত উভয় রাজনীতি চলছে। অনতিবিলম্বে আমরা হলগুলোকে ছাত্ররাজনীতি মুক্ত দেখতে চাই। যারা হলগুলোতে ছাত্ররাজনীতি ফেরাতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ছাত্রলীগের পরিণতি বরণ করতে না চাইলে হলে ছাত্ররাজনীতি ফেরানোর চেষ্টা কইরেন না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে রোকেয়া হলের ছাত্রীরা হলের তালা ভেঙে বেরিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন

রোকেয়া হলের এক শিক্ষার্থী বলেন, ‘কেউ যদি ছাত্রলীগের আতিকার মতো পরিণতি না চান, তাহলে হলে ছাত্ররাজনীতির আলাপ তুলবেন না।’

এর আগে বিক্ষোভকারী রোকেয়া হলের শিক্ষার্থীরা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রাধ্যক্ষকে স্মারকলিপি দেন। এ ছাড়া সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরাও হলে রাজনীতি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১১

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১২

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১৩

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৫

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৬

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

১৭

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১৮

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১৯

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

২০

Design & Developed by BD IT HOST