নিউজ এডিটর
৬ জুলাই ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নরসিংদী,পলাশ,প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে নরসিংদী সদরের একটি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলার ঘটনা ঘটে।পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, যুবদল নেতা মনিরুজ্জামান মনির ও তার অনুসারীরা নদীপথে দুইটি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল নিয়ে কারখানায় প্রবেশ করে। এ সময় হামলাকারীরা কারখানার শ্রমিকদের ব্যবহৃত ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এতে তাদের হামলায় ৭ জন শ্রমিক আহত হন। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে যুবদল নেতা মনির ও তার ঘনিষ্ঠরা ড্রেজারের কাজ নিজেদের দলীয় লোকদের দিয়ে করানোর দাবি জানান। মালিকপক্ষ সেই দাবি না মেনে নিজেদের ব্যবস্থাপনায় কাজ চালিয়ে গেলে তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়।হামলার নেতৃত্বে ছিলেন বিল্লাল হোসেন ও তার সহযোগীরা, যারা যুবদল নেতা মনিরের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এ ঘটনায় ওসি মনির হোসেন বলেন, ‘কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে পলাশ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়।’ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST