ছাএলীগ নেতাকে পুলিশে সোপর্দ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাএলীগ নেতাকে পুলিশে সোপর্দ

অভিযোগ বার্তা ডেস্কঃ

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গাংড়া এলাকার মাঠ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

রমেশ দেবনাথ মনিরামপুর উপজেলার গাংড়া গ্রামের অসীত দেবনাথের ছেলে। তাঁর বড় ভাই পরেশ দেবনাথ অভিযোগ করেন, মাঠে বীজতলা তৈরি করার সময় স্থানীয় কয়েকজন রমেশকে ধরে বেধড়ক মারধর করেন। এরপর তাঁকে পুলিশের কাছে দেওয়া হয়।

পরেশ দেবনাথ বলেন, ‘উপজেলার গাংড়া মাঠে আমাদের একটি গভীর নলকূপ (সেচপাম্প) আছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরের দিন স্থানীয় কয়েকজন ব্যক্তি সেচপাম্পটি দখল করে নেন। তাঁরা সেচপাম্পের ঘরে আমাদের দেওয়া তালা ভেঙে তাঁদের তালা লাগিয়ে দেন। বিষয়টি নিয়ে গত ১১ সেপ্টেম্বর মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, যৌথ বাহিনী ও থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের বিষয়টি টের পেয়ে দখলকারীরা আমাদের ওপর ক্ষিপ্ত হন।

পরেশ আরও বলেন,‘রমেশ গত কয়েক মাস পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। গতকাল দুপুরে রমেশ গাংড়া মাঠে বোরো ধানের বীজতলা তৈরির কাজ করছিলেন। বেলা দুইটার দিকে সেচযন্ত্র দখলকারীরা রমেশকে মাঠে ফেলে বেধড়ক মারধর করেন। তাঁরা রমেশের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারেন, গলা টিপে ধরেন। এ সময় রমেশকে বাঁচাতে এগিয়ে আসেন আমার বোন মুক্তি দেবনাথ ও কাকা সন্তোষ হালদার। তাঁরা আমার বোন ও কাকাকেও বেধড়ক মারধর করেন। মারধর করার পর ছাত্রলীগ করার অপরাধে হামলাকারীরা পুলিশ ডেকে রমেশকে পুলিশে ধরিয়ে দেন। পুলিশ রমেশকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়। ছাত্রলীগ করলেও রমেশের বিরুদ্ধে কোনো মামলা নেই।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বলেন, রমেশ দেবনাথকে গতকাল দুপুরে আটক করা হয়। যশোর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে তাঁকে কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১০

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১১

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১২

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৫

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৬

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৭

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১৮

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৯

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST