নিউজ এডিটর
১২ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিএসসিতে পরপর জোড়া ককটেল বিস্ফোরণ আহত-১

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষশর্দীরা জানান, রাজু ভাস্কর্যের সাইডে মেট্রোস্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল মারে। ককটেলটি এক সংবাদকর্মীর বাইকে লাগে এবং বাইক ক্ষতিগ্রস্ত হয়।এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। সেখানে প্রক্টোরিয়াল টিম পাঠানো হয়েছে। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘বাংলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা অনুমান করছি দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণের পর পালিয়ে গেছেন।’ এদিকে ককটেল বিস্ফোরণের পরেই ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১০

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১১

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১২

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৩

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৫

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৭

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৮

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৯

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

২০

Design & Developed by BD IT HOST