টেকনাফ ৫০ হাজার ইয়াবা সহ সিএনজি জব্দ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ জুন ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফ ৫০ হাজার ইয়াবা সহ সিএনজি জব্দ

আর,এ,চৌধুরী ঈদগাঁও কক্সবাজারঃ

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে পুলিশি অভিযানের সময় অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়েছে সিএনজি চালক ও এক যাত্রী।

রবিবার (২ জুন) ভোররাতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজারসংলগ্ন ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) রুবেল হোসেন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন-এর নির্দেশনায় ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—উখিয়া থেকে টেকনাফের হ্নীলা বাজারগামী একটি সিএনজিতে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। পরে রাত ১টা ৪৫ মিনিটে ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষণ পর একটি সবুজ সিএনজি দেখে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি থামিয়ে এক যাত্রীসহ অন্ধকারে পালিয়ে যায়।

এরপর উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায়।সাদা পলিথিনে মোড়ানো হলুদ কসটেপ প্যাকে থাকা ৫টি কার্টুনে মোট ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক ওজন ৪ কেজি ২৫০ গ্রাম।

জব্দ করা সিএনজিটির নিবন্ধন নম্বর কক্সবাজার-থ-১১-৬৭৪৫, ইঞ্জিন নম্বর: AZZWH51592, চেসিস নম্বর: MD2A45AZ6HWF37027।

এসআই রুবেল হোসেন রাত ২টা ৫ মিনিটে টর্চলাইটের আলোতে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করেন এবং পরে সম্ভাব্য অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,
আমরা পলাতকদের শনাক্তে অভিযান চালিয়ে যাচ্ছি। ইয়াবা ও সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১০

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১১

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৪

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৫

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৬

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১৭

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৮

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৯

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST