News Editor
১৫ জানুয়ারী ২০২৪, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওে প্রাথমিক বিদ্যালয় আগুনে পুড়ে গেছে

মোঃ হাবিব ঠাকুরগাঁও সদর উপজেলার প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে একটি প্রাথমিক বিদ্যালয় অগ্নিকান্ড ঘটেছে। এতে বিদ্যালয়ের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সদর উপজেলার জামালপুর ইউনিয়নে উত্তর পারপুগীর দক্ষিণ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিন বেলা ১১টায় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ২০০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মজিবুর রহমান নামের এক ব্যক্তি। সেই থেকে চার জন শিক্ষক নিয়ে বিদ্যালয়টি পরিচালনা হয়ে আসছিল। এমপিওভুক্তির জন্য আবেদন করা হলেও এখনো বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি। শিক্ষক সংকটের কারণে গত দুই বছর ধরে বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মজিবুর রহমান বলেন,বিনা বেতনে শিক্ষকরা এখানে পাঠদান করে আসছিলেন। আমরা সরকারি বই সংগ্রহ করে থাকি। গ্রামের যে কতজন শিক্ষার্থী পাই তাদের সে বই দিয়ে পাঠদান করানো হয় এবং অন্য বিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা অংশগ্রহণ করানো হয় শিক্ষার্থীদের। এভাবেই বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। তিনি বলেন,আজ সকালে আমাকে গ্রামের এক প্রতিবেশী এসে খবর দেয় বিদ্যালয় জ্বালিয়ে দেয়া হয়েছে। আমি সকালে গিয়ে দেখি বিদ্যালয়ের টিন বাদে আসবাবপত্র, প্রয়োজনীয় নথি, বই পত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে।’ ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, ‘বিদ্যালয়ের ঘরে আগুনের ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাটা তদন্ত করছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST