ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমির খসরু - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২০ মার্চ ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমির খসরু

ডেস্ক : ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন। সবাই তো ধরে নিয়েছে নির্বাচন ডিসেম্বরে পরে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেকের মতো ডিসেম্বর অনেক দেরি, তারপর ডিসেম্বর শেষ সময় ধরে নিয়েছে। ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। এখন দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। 

আজ বৃহস্পতিবার বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আগামী নির্বাচন ও অর্থনৈতিক ইস্যুতে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। দেশে-বিদেশে একটা বিষয় নিয়ে সবার মধ্যে কাজ করছে যে, কবে নির্বাচন হবে। কবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। বর্তমানে দেশে একটা সরকার আছে। কিন্তু গণতন্ত্রতো এখনও ফিরে আসেনি। জনগণ সমর্থিত সরকার ব্যতীত কোনো প্রশাসন তাকে সমর্থন দিতে চায় না, সেটা তো আমরা এখন লক্ষ্য করছি।

বৈঠকে আমির খসরু ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু বলেন, জনগণের সমর্থিত একটা সরকার ও সংসদ থাকবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেটা হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। সেজন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়।

নির্বাচনের সময় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন, সবাই তো ধরে নিয়েছে; নির্বাচন ডিসেম্বরে পরে যাওয়ার কোনও সুযোগ নেই। অনেকের মতো ডিসেম্বর অনেক দেরি, তারপর ডিসেম্বর শেষ সময় ধরে নিয়েছে। ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। এখন দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ।

সাবেক এই মন্ত্রী বলেন, সংস্কারের ব্যাপারে সবগুলো বিষয় নিয়ে যে ঐক্যমত কমিশন হয়েছিল সেইগুলা নিয়ে আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারে যেসব বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত হবে সেইগুলোকে এগিয়ে নিয়ে যাবো। আর যেসব বিষয়ে দ্বিমত তৈরি হবে সেগুলো নিয়ে আগামী নির্বাচনে সবাই জনগণের কাছে নিয়ে যাবে। এরপর সংসদে আলোচনা, তর্ক বির্তক হবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রপ্তানির বড় জায়গা বলে উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, সেখানে আগামী দিনে কি হবে, বিএনপির পরিকল্পনা কি- এসব নিয়ে আলোচনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১১

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১২

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১৩

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৫

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৬

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

১৭

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১৮

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১৯

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

২০

Design & Developed by BD IT HOST