ড্যান্ডি নেশায় আসক্ত ৬ পথশিশু পেল নতুন ঠিকানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ মার্চ ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্যান্ডি নেশায় আসক্ত ৬ পথশিশু পেল নতুন ঠিকানা

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ শহরের ড্যান্ডি নেশায় আসক্ত ৬ জন পথশিশু পেল নতুন ঠিকানা ।অভিভাবকহীন পথ শিশুদের সরকারি সংশোধন কেন্দ্রে পাঠানো প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক ও সদর থানা পুলিশ।

মানবিক এই কাজের উদ্যেগ নেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব শাহনুর ইসলামে।এসময় তিনি জানান
আজ ২৭ রমজান রাতে তাদের দেখেই প্রথমেই ফোন দিলাম মানিকগঞ্জের মানবিক জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড.মানোয়ার হোসেন মোল্লা। তিনি আমাকে বাচ্চাদের উদ্ধার করার জন্যে চেষ্টা চালাতে বললেন এবং যে কোন সহযোগিতার জন্যে তাকে জানাতে বললেন। আমি বাসায় না গিয়ে সরাসরি সদর থানায় গিয়ে সদর থানার সুযোগ্য ওসি আমানুল্লাহ ভাইকে বলে এবং তার গাড়ীতে আমি সহ ঘটনাস্থলে চলে গেলাম। পুলিশ তাদের সবাইকে উদ্ধার করে থানার নিয়ে আসে। সরকারি ভাবে তাদের চিকিৎসা ও সংশোধনের জন্যে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতে ঈদের ছুটির সময়ও গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। বাচ্চাগুলোর খাবার ব্যবস্থা করেছেন সদর থানার ওসি। আমি খাবার খরচ দিতে চাইলে ওনি অত্যন্ত বিনয়ের সাথে নিতে রাজি হননি।জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সদর হাসপাতালের যৌথ উদ্যোগে রাতেই তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা তাদের প্রত্যেককে ২ সেট করে নতুন পোশাক,ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করেছেন। এই গভীর রাতেও চলছে তাদের ঢাকা পাঠানোর আইনগত পদ্ধতির কাজ।

মোঃ শাহানুর ইসলাম আরো বলেন, এই বাচ্চাগুলো মাদক সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। এ দায় আসলে এই ছোট্ট ছোট্ট ফুলের মত শিশুদের নয়,এ দায় এই সমাজের,এই রাষ্ট্রের এবং আমাদের সবার। দেরিতে হলেও এই বাচ্চাগুলোর জন্যে দরদ ভরা হৃদয় নিয়ে প্রশাসনের লোকজন গভীর রাতেও যে কষ্ট করেছেন,মহান আল্লাহু তা কবুল করুন।ধন্যবাদ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট সবাইকে। আসুন আমরা যার যার জায়গা হতে হৃদয়ে দেশপ্রেম, ভালবাসা আর দায়িত্ববোধ নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ, আমাদের প্রিয় দেশটাকে নতুন করে গড়ে তুলতে সক্ষম হবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST