ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থাপনায়-প্রেস উইং - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ অগাস্ট ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থাপনায়-প্রেস উইং

অভিযোগ বার্তা ডেস্কঃ

ঢাকায় চলাচলকারী সব বাস একক ব্যবস্থার অধীনে পরিচালিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন খাত নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত হয়ে আসছে। এর ফলে প্রতিদিন যাত্রীরা যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তুলনামূলকভাবে তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোমতে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও প্রবীণদের জন্য এ ভ্রমণ হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত কষ্টকর।

প্রেস উইং জানায়, রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হলো অনুপযোগী রুটে চলাচলকারী বাস। এ সমস্যার কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা।

এ অবস্থায় সব বাসকে একক ব্যবস্থার অধীনে আনা হবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে বাধ্য করা হবে। এতে রুটে শৃঙ্খলা ফিরবে, পরিবহন ব্যবস্থা হবে সুষ্ঠু ও নিরাপদ, এবং ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খল পরিস্থিতি কমে আসবে।

প্রেস উইং আরও জানায়, এ উদ্যোগ কার্যকর হলে যাত্রীদের বাসে উঠতে আর ঠেলাঠেলি করতে হবে না কিংবা ভাড়ার নামে প্রতারিত হতে হবে না। ঢাকার লাখো মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও আরামদায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১০

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১১

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১২

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৩

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৫

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৮

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৯

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST