নিউজ এডিটর
৫ মার্চ ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্কে  বাবা-ছেলের মৃত্যু এলাকায় শোকের ছায়া

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ তুরস্কে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে কক্ষে অক্সিজেন স্বল্পতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৪ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য তুরস্কের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) ও তার একমাত্র ছেলে সাব্বির (২২)। এছাড়া ফেনী জেলার এক যুবকও এ ঘটনায় মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন (২৬)। তাকে আইসিইউতে রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, তুরস্কের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে তারা একসঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার রাতে সেহেরি খাওয়ার পর ভোরে সবাই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে কক্ষে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে তারেক মিয়া, সাব্বির ও অপর যুবকের মৃত্যু হয়। পরে লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। জানা গেছে, তারেক মিয়া প্রায় ১৪ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান। দেড় বছর আগে তিনি ছেলে সাব্বিরকে সেখানে নিয়ে যান। সাব্বিরের মা বেঁচে নেই।সাব্বিরের খালা লুতফা বেগম বলেন, ‘হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ। পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ দেশে আনার বিষয়টি নিয়ে আমরা দিশেহারা।’ তিনি আরও বলেন, ‘সরকারের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে মরদেহ আনা সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST