News Editor
১১ মার্চ ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ মার্চ) বিকেলে উপজেলার নওপাড়া মহাবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি নেতা কাশেম আলীর সভাপতিত্বে হাফেজ মো.ফারুক হোসেনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনআমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিলো, এমনকি ঋনের দায়ে মানুষ আত্নহত্যাও করতে বাধ্য হয়েছে। দেশ হয়ে গিয়েছিলে তলাবিহীন ঝুড়ি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করছে বিপ্লবী ছাত্র জনতা। দেশে গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশের জনগণের মৌলিক অধিকার আদায়ে ও উন্নত দেশ বিনির্মানে জোরালো ভুমিকায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া ইফতার মাহফিলে দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুজু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক খোদাবক্স, দুর্গাপুর মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু বকর সিদ্দিক, নওপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুবনেতা ফারুকসহ দুর্গাপুর উপজেলা ও নওপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১০

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১২

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৩

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৪

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৫

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৬

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৭

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৮

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৯

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

২০

Design & Developed by BD IT HOST