নভেম্বরের মধ্যে উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে-তথ্য উপদেষ্টা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২৫, ৩:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরের মধ্যে উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে-তথ্য উপদেষ্টা

অভিযোগ বার্তা ডেস্কঃ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ১৩ সংস্কার কাজও শেষ করার চেষ্টা থাকবে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে যোগ দেন তথ্য উপদেষ্টা।এ সময় নিজের মন্ত্রণালয়ের সংস্কার অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, সংস্কার কমিশন থেকে ২৩টি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য প্রস্তাব এসেছে। এর মধ্যে মন্ত্রণালয় ১৩টি প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। নভেম্বরে পরিষদের কাজ গুটিয়ে যাবে। তাই যা করার আগামী মাসেই করতে চাই।

মাহফুজ আলম বলেন, ওয়ান হাউস, ওয়ান মিডিয়া পলিসি এবং সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই উপদেষ্টা পরিষদে তোলা হবে। অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। যেসব পত্রিকা বাস্তবে প্রকাশিত হয় না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের আইনগত কাঠামোর ঘাটতির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, টেলিভিশন চ্যানেলের নিবন্ধন দেওয়া হয়েছিল আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু গ্রুপ অব কোম্পানিজকে তারা এখনো চ্যানেলে মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে লাভের টাকা গুনছে।

ওটিটির কনটেন্ট নিয়ন্ত্রণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, কনটেন্ট নির্মাণ তথ্য মন্ত্রণালয়ের আওতায়, আর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ আইসিটি বিভাগের অধীনে পড়ে। ইউটিউবসহ যেসব প্ল্যাটফর্মে কনটেন্ট থেকে আয় হয়, সেগুলো রেগুলেশনের আওতায় আনা হবে।

আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করা হবে জানিয়ে মাহফুজ আলম বলেন, কমপক্ষে নবম গ্রেডের কাছাকাছি বেতন নির্ধারণের উদ্যোগ চলছে। আমরা প্রচারসংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়াতে চাই, যেন গণমাধ্যম টিকে থাকে। স্থানীয় ও ইংরেজি পত্রিকার প্রকৃত প্রচারসংখ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, নোয়াব ও পত্রিকা মালিকদের সঙ্গে তিন দফা বৈঠক হয়েছে। কিন্তু তারা রাজি হননি। তাই যারা বেতন দিতে পারবে না, তাদের বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতায় যারা টিকে থাকতে পারবে না, তারা বাজার থেকে ছিটকে যাবে।

অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের উপযুক্ত বেতন নিশ্চিত করতে উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন। কিন্তু ইউনিয়ন নেতারা অনেক সময় স্বার্থ বিক্রি করে দেন। এ কারণে আমরা পিছিয়ে পড়ি।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল’সহ আরও অনেক সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১০

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১২

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৩

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৫

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৬

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৭

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৮

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৯

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST