নিউজ এডিটর
২২ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজী

অভিযোগ বার্তা ডেস্কঃ নিজের প্রাণ বিলিয়ে ২০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচানো মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর জন্য কাঁদছে পুরো দেশ। মৃত্যুর পর তার পারিবারিক পরিচয় সামনে উঠে এসেছে। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে মাহরিন চৌধুরী। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায়। তবে মাহরিন চৌধুরী কখনোই নিজের পারিবারিক রাজনৈতিক পরিচয় ব্যবহার করতেন না। মাহরিনের স্বামী মনসুর হেলালের সঙ্গে কথা বলে পারিবারিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।মনসুর হেলাল আরও বলেন, ভোরে ঢাকা থেকে মরদেহ নিয়ে রওনা হয়ে দুপুর ৩টায় জলঢাকার বাড়িতে পৌঁছান। গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ে। বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মাহরিন চৌধুরী নীরবে-নিভৃতে ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পাশে। তিনি হাসপাতালে খাবার নিয়ে ছুটে যেতেন। কিন্তু কখনো প্রচারের আলোতে আসতেন না। মাহরিনের চাচা ডিডু চৌধুরী বলেন, এমন মানুষ আর আসবে না। মাহরিন চৌধুরী ঢাকায় থাকলেও বগুলাগাড়ির মানুষের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। গরিব দুঃখী মানুষকে সে প্রচুর সাহায্য করতো। পুরো জলঢাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST