নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে,ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে-তারেক রহমান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ মে ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে,ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে-তারেক রহমান

অভিযোগ বার্তা ডেস্কঃ

জনগণের রায় বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। আগামী নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে কারও কারও ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আবারো আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যেকোনো দল তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ।

নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে তরুণ ও নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে, যারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এর জন্য জনগণের মন জয় করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি জানিয়ে তারেক রহমান আরও বলেন, ইশরাকের শপথ নিয়ে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে। যারা আদালতের রায়কে অবজ্ঞা করে তাদের কাছে দেশের মানুষ কিসের সংস্কার আশা করবে।

জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।তারেক রহমান বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান তারা সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন।

সর্বশেষ বিদেশিদের অনুসারী না হয়ে বাংলাদেশের জন্য রাজনীতির আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দিল্লি নয়, পিণ্ডি নয়; নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১০

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১১

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৩

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৪

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৫

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৭

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৮

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৯

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

২০

Design & Developed by BD IT HOST