নিউজ এডিটর
২১ জুলাই ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৯ নং ওয়ার্ডের জাউনিয়া মৌজায় খাস খতিয়ান ভুক্ত লিজ নেওয়া মালিকানা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আলোচিত উপজেলার ৮ নং বড়ো বাড়ী ইউনিয়নের গোয়ালকাড়ী গ্ৰামের জামায়াতের কতিপয় ব্যক্তি বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জমির মালিক ও বাসিন্দারা। লিজ কৃত জমির মালিক মনোরঞ্জন রায় দীর্ঘ ষাট বছর ধরে এই জমিতে আবাদ করে আসছে, নরেশ চন্দ্র সিংহ অভিযোগ করে বলেন উপজেলার ৮ নং বড়বাড়ী ইউনিয়নে গোয়ালকাড়ী গ্ৰামের জামায়াতের কতিপয় ব্যক্তি ৭০ থেকে ৮০ জন ব্যক্তি ভাড়া করে নিয়ে আসে আমাদের বাড়ি ঘর থেকে শুরু করে খড়ি ঘর টিবল চালের বেড়ায় আগুন ধরিয়ে দেয়। অভিযোগকারীদের দাবি, জাউনিয়া মৌজার একটি বৈধ ও খাস খতিয়ান ভুক্ত লিজ জমি বিভিন্ন কৌশলে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে জামায়াতের কতিপয় অসাধু কিছু ব্যক্তি । এ কাজে প্রভাব খাটানো, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং স্থানীয়দের ওপর চাপ সৃষ্টির অভিযোগও তোলা হয়েছে। জমির প্রকৃত মালিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা আইনগতভাবে জমির মালিকানা ভোগ করে আসছেন এবং তাদের কাছে প্রয়োজনীয় দলিলপত্র ও ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের রায়ের কাগজের কপি ও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, দলিল ও রেকর্ডে মালিকানা স্পষ্ট থাকার পরও বিভিন্নভাবে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে ওই পাড়ার জামায়াতের কতিপয় অসাধু কিছু ব্যক্তিকে ঘিরে এর আগেও বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছিল। ঘটনাটি ঘটে (২১ জুলাই) দুপুর ১.৩০ মিনিটে। পড়ে অভিযোগ কারী মনোরঞ্জন রায় তিপুল লাইনে ফোন করলে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং তৎখানিক বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে জাউনিয়া মৌজার জমি-সংক্রান্ত অভিযোগের বিষয়ে বা তাদের সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। একই সঙ্গে খাস খতিয়ান ভুক্ত লিজ নেওয়া জমি ১৯৬৭ সাল থেকে ভোগ দখল করে আসছে, মনোরঞ্জন রায়, নরেশ চন্দ্র সিংহ, বাবুল রায় জমির মালিকদের অধিকার রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST